১৬ মার্চ ২০১৭ - ১৬:৫১
ব্রেক্সিট বিলে সই করলেন রানী এলিজাবেথ

রানী এলিজাবেথ ব্রেক্সিট বিলে সই করেছেন। ফলে প্রধানমন্ত্রী থেরেসা মের জন্য এখন ইউনিয়ন ত্যাগ করার ব্যাপারে আলোচনা শুরু করার পথ সুগম হলে।

আবনা ডেস্ক: রানী এলিজাবেথ ব্রেক্সিট বিলে সই করেছেন। ফলে প্রধানমন্ত্রী থেরেসা মের জন্য এখন ইউনিয়ন ত্যাগ করার ব্যাপারে আলোচনা শুরু করার পথ সুগম হলে।
হাউস অব কমন্সের স্পিকার আজ বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন (নোটিফিকেশন অব উইথড্রয়াল) বিল রাজকীয় অনুমোদন পেয়েছে। বিলটি সোমবার পালামেন্টের অনুমোদন পায়।
এর ফলে প্রধানমন্ত্রী ব্রাসেলসকে অবহিত করতে পারবেন যে ইউকে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করছে। এর পর এ নিয়ে দুই বছর মেয়াদি একটি আলাপ-আলোচনা ও দরকষাকষির প্রক্রিয়া চলবে।#